জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত্যু নাবালক শিশু পুত্র সহ দম্পতির - The News Lion

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত্যু নাবালক শিশু পুত্র সহ দম্পতির




দি নিউজ লায়ন ;   পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো বুধবার সকালে।এই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক দম্পতি ও তার শিশু পুত্রের। ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পূর্ব মেদিনীপুর জেলার এগরার শীপুরের বাসিন্দা সুভাষ সামন্ত।জানা গেছে এ দিন সকালে  স্ত্রী মল্লিকা সামন্ত ও এক বছরের শিশু পুত্র পুটু সামন্তকে মোটর বাইকে নিয়ে রামনগরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সুভাষ বাবু।


সেই সময় দুর্ঘটনাটি ঘটে। দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মহিষাগোট এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন সুভাষ সামন্ত মোটর বাইকে করে রামনগরের দিকে যাওয়ার সময় তাঁর পেছন দিক থেকে একটি ডাম্পার দ্রুত গতিতে রামনগরের দিকে আসছিলো। বেথেলের প্রকল্পের সামনে ডাম্পারটি নিয়ন্ত্রন হারিয়ে বাইকের পিছনে  ধাক্কা মারে।


ডাম্পারের ধাক্কায় মোটর বাইক থেকে জাতীয় সড়কের উপরে ছিটকে পড়েন সুভাষ সামন্ত,তাঁর স্ত্রী ও পুত্র ।ঘটনাটা নজরে আসতেই  ছুটে আসেন স্থানীয়রা।তাঁরা জানিয়েছেন  দুর্ঘটনার পরে ডাম্পার ধাক্কা মেরে স্বামী স্ত্রীর উপর দিয়ে চলে যায়।তাঁরা জানিয়েছেন ঘটনাস্থলে বাবা ও শিশু পুত্রের মৃত্যু হয়।দুর্ঘটনার কবলে পড়া সুভাষ বাবুর স্ত্রীকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।সেখানেই কিছুক্ষণ পর স্ত্রীর মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.